Horizontal 1

Online Survey IP & VPS

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম




IP Address কি?

Internet Protocol বা সংক্ষেপে IP হল আধুনিক কম্পিউটার প্রযুক্তিতে ব্যবহৃত একটি সংখ্যা যার মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে একটি ডিজিটাল ডিভাইসের সাথে অন্য আর একটি ডিজিটাল ডিভাইসের সংযোগ স্থাপন করা হয়। তাই IP Address দ্বারা আপনি সমগ্র বিশ্বের যে কোন ডিজিটাল ডিভাইসের সাথে সহজে সংযোগ স্থাপন করতে পারেন। আর IP Address এর মাধ্যমে যে কোন ডিভাইসের অবস্থান সহজে নির্ণয় করা যায়। নিচে বহুল ব্যবহৃত কিছু ওয়েবলিংক দেওয়া হল যেগুলোর মাধ্যমে IP Address চেক করা যায়।

https://whoer.net

http://check2ip.com

https://whatismyipaddress.com

https://www.whatismyip.com

https://www.showmyip.com

তাই বলা যায়, IP Address হল ইন্টারনেটের সাহায্যে অনলাইনে দুটি ডিভাইস সংযুক্ত করে তথ্য আদান-প্রদানের একটি ঠিকানা বা মাধ্যম।

IP Address সংখ্যাটি 4 অংশে হয়ে থাকে। প্রত্যেক অংশ ডট(.) দ্বারা আলাদা থাকে।

 

 

ভিপিএস কি?

virtual private server এর সংক্ষেপ হল VPS. সহজে বলা যায় এটা একটা ভার্সুয়াল কম্পিউটার। এটা নিজের ব্যক্তিগত কম্পিউটারের মত ব্যবহার করা য়ায়। এটা সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বিক্রি করে থাকে। ভার্চুয়ালইজেশন সফটওয়্যারের সাহায্য একটি ডেডিকেটেড সার্ভারকে একাধিক ভাগে ভাগ করে নোড তৈরি করা হয় এবং এ নোডগুলো স্বাধীন সার্ভারের মত কাজ করে। এ ভিভক্ত নোডগুলো হল এক একটি ভিপিএস। ভিপিএস ব্যবহার করলে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যায়। বর্তমানে ব্যবহারকারীরা কয়েক ধরণের ভিপিএস ব্যবহার করে থাকে।

ক. উইন্ডোজ ভিপিএস (ম্যানেজড্ ও আনম্যানেজড্ )

খ. লিনাক্স ভিপিএস (ম্যানেজড্ ও আনম্যানেজড্ )

গ. ক্লাউড ভিপিএস (ম্যানেজড্ ও আনম্যানেজড্ )

ঘ. ওয়ার্ডপ্রেস ভিপিএস (ম্যানেজড্ ও আনম্যানেজড্ )



No comments

Powered by Blogger.